সকল সেবা

বাংলাদেশ একটি উন্নয়নশীল দেশ। সরকার বর্তমানে তথ্য ও যোগাযোগ প্রযুক্তি নির্ভর বিশ্বে বাংলাদেশও এগিয়ে যাওয়ার লক্ষ্যে প্রযুক্তিগতভাবে নানান ধরণের প্রকল্প হাতে নিয়েছেন। সাধারণ মানুষের দৈনন্দিন অনেক সরকারি ও বেসরকারি সেবার প্রয়োজন হয় কিন্তু সব ধরণের সেবা সব জায়গায় সঠিক সময়ে পাওয়া যায়না। আবার দেখা যায় কিছু কিছু স্থানে সেবামূল্য নিচ্ছে নিজেদের ইচ্ছে অনুযায়ী।

সাধারণ মানুষ নিয়মিত কিছু সেবা নেয়ার জন্য যে সকল সমস্যার সম্মুখিন হচ্ছে তা আমরা নিজের চোখে দেখে অনুধাবন করে সমাধান দেয়ার জন্য অনেকদিন ধরে চেষ্টা করে যাচ্ছি। এই চেষ্ঠা থেকেই সাতকানিয়া উপজেলা ডিজিটাল সেন্টার থেকে স্টার্টআপ “সকল সেবা” এর যাত্রা শুরু।

এটি বাস্তবায়নে সহযোগীতা করে যাচ্ছেন বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল ও ১২ লক্ষ টাকা অনুদান দিয়েছেন বাংলাদেশ সরকারের তথ্য ও যোগাযোগ প্রযুক্তি বিভাগ, আইসিটি ভবন, ঢাকা। এতে সাধারণ মানুষের সময়, অর্থ ও যাতায়াত তিনটিই সাশ্রয় হচ্ছে। এই স্টার্টআপটির কারণে সাধারণ মানুষের দৈনন্দিন কাজকে আরও সহজ করে দিচ্ছে। এর মাধ্যমে আমরা আমাদের নিজস্ব ও ৩য় পক্ষের সেবা সরবরাহ করছি।